তুমি কি kinematics এ বিশ্বাসী নও? তাহলে জেনে রেখো এ পৃথিবী তোমার জায়গা নয়। গতিময়তার দুরন্ততায় জীবনের এসপার-ওসপার হওয়া যদি classical mechanics কে কাঁচকলা দেখায় তবে দেখাক, তুমি ও নিয়ে ভেবো না। তুমি স্থির হয়ে থাকলে গাঢ় অন্ধকার ও সময়ের বাতাবরণে তোমার ভালোবাসা missing-link হয়ে যাবে। তোমার অসংগঠিত প্রেমের আত্মজ পৃথিবীর জটিলতম অবকলনে তোমায় differentiate করবে।
No comments:
Post a Comment