সেই বাইজাইনটাইন সভ্যতার যুগ থেকে
আমি তোমাকে বলে আসছি আমার
অপারগতার ইতিবৃত্ত। তুমি বিশ্বাস করোনি।
ফলপ্রসূত-পেয়েছ অভিমানের নৈঋত।
আমি অলিন্দের আবসরিক বিভাগ থেকে
মস্তিস্কের গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে কিছু কোষকে
যাওয়ার বার্তা দিয়েছিলাম। নবাঙ্কুর হয়ে
তারা বোধহয় বন্দরের ও প্রান্তে পৌঁছয়নি।
তাই আমি মেসোপটেমিয়ায়(দুই নদীর মধ্যবর্তী জায়গা)
জলবিভাজিকার দিকে তাকিয়ে অসার শরীরে
সিগমুন্ড ফ্রয়েডের কথা ভাবি।
No comments:
Post a Comment