তুমি কি কবিতা ভালোবাসো?
কি আছে কবিতায়?
অর্থহীণ-অর্বাচীন বেখেয়ালে
মত্ত মাণুষের প্রলাপ।
অন্তঃসারশূণ্য যার তার তো
কিছু দেওয়ার থাকতে পারে না।
তুমি কি ভোরের নরম আলো গায়ে
মাখতে পছন্দ কর?
'সাতটি তারার তিমির রাত'কে ঠেলে সরিয়ে দেবার
অহংকারে অহংকারী ঐ আলো।
ওতে মৃদু আত্মগরিমা আছে।
তুমি কি পাখিদের সাজিয়ে দেওয়া
স্বরলিপির নীরব শ্রোতা?
জেনে রেখো প্রত্যেক প্রত্যুষে
তাদের চীৎকারে
ঢাকা পরে যায় এ শহরের শীৎকার।
Surrealism কে লুকিয়ে ফেলার ছল আছে ওতে।
যদি তোমাকে কেউ বুর্জোয়া বলে...
তুমি মন দিয়ে শুনো তার কথা
তারপর তাকে অঙ্গুলিনির্দেশ করো
সাম্যবাদের যাদুঘরের দিকে,
দেখিও সেখানে কমরেডদের জীবাশ্ম।
নীল আকাশের দিকে আজ
আর তাকিও না,
কালো কার্বন ঢেকে ফেলেছে তাকে।
ব্লাস্ট ফার্ণেসের উত্তাপ induction
প্রক্রিয়ায় আর কোথাও ছড়ায় না।
আরও অনেক ভালোলাগার শেষ আবেগ
কণাটি ব্লটিং পেপারে শুষে নিও।
মনের শুকনো পাথুরে জমিতে জমিও
নিরুত্তাপ এই ভালোবাসার ভাবাবেগ।
শহরের রাজপথে নেমে এসো মধ্যরাত্রে
বিনম্র পদচালনায় তৈরী করো আপেক্ষিক ভালোলাগা।
মনের কোণায় জমতে দিও ক্লেদ
না হয় হলে পঙ্কিল,
মনে রেখো শুদ্ধাচারীরা
আজ আর নেই।
prothom line duto atotai tikhno j dar koria day khaader samne!!
ReplyDeleteমানে ঐ 'দাঁড়াও পথিকবর...' type আর কি!
ReplyDelete