তিন আঙুলের মাঝে কলম? না না সে তো অতি পুরাতন...বরং 'নখের ডগায়' কয়েক গুচ্ছ অক্ষর নিয়েই শুরু হোক না পদ্যের সাথে সাক্ষাৎকার!
Wednesday, October 24, 2012
রুম নম্বর ২
যে দিন আমি ঘরটা ছেড়ে দিলাম,
আমি খুব খুশী ছিলাম...
ইতিহাসের পালাবদলের মতন
পুরনো প্রস্তর যুগ পেড়িয়ে
আমি আধুনিক যুগে যেতে
চেয়েছিলাম।
সে দিন তুমি পাথর ঘষে
কাঠামো প্রস্তুত করছিলে।
নিরুত্তাপ চোখের চাহনিতে উষ্ণতার
পারদ তখন পারদকুন্ডের বাইরে
আসেনি।
আমি পদার্থবিদ্যায় দুর্বল তাই
মাপতে পারিনি তোমার মনের
উওাপ।
শীতলতাই তাই শ্রেয়...subcooled
অলিন্দে 'চীরস্থায়ী বন্দোবস্ত' করে
আমি silk route ধরে সোজা
পাড়ি দিয়েছিলাম এথেন্সের
রাজপথে...
বহুবছর পর......
আবার ফিরে এসে দেখি
তুমিও ছেড়ে চলে গেছ...
ছেড়ে গেছ বাংলায় লেখা কিছু
অক্ষর আর কিছু সাদা কাগজ।
আমি জানলার গরাদে তালু
রখতে তাতে মখলাম ধুলো।
আমি পদার্থবিদ্যায় দুর্বল বলে
এবারও বুঝতে পারলাম না
সেখানে তোমার অণু-পরমাণুর
উপস্থিতির যৌক্তিকতা।
Subscribe to:
Post Comments (Atom)
Eta amr sera legeche...
ReplyDelete:-)...Pratik...roktopater pore khotosthaner jotno neoai kamyo!
ReplyDelete