Friday, January 4, 2013

চশমা

যদি অস্পষ্টতা আপনার দিনলিপির রোজনামচার স্বাক্ষর বহনে অক্ষম হয় তাহলে দূরদৃষ্টিসম্পন্ন হতে হয় বই কি! ক্ষীণদৃষ্টিসম্পন্নরা(অর্থাৎ যাঁরা ভবিষ্যৎ বা ভবিতব্য সম্বন্ধে অবগত নন) নিশ্চিন্তে চোখে গলিয়ে নিতে পারেন। কিন্তু যাঁর লেন্সে শুধুই শূণ্যস্হান, পন্য কেনাবেচার যুগে ফ্লুরোসেন্টের আলোয় বিশেষ্য থেকে অব্যয় সকল পন্যের পারস্পরিক পদমর্যাদা নির্ধারণ করে উপমহাদেশে বসে লিপারসেকে ধন্যবাদ দিন। আপনার মনের দৃষ্টির ফোকাস দৈর্ঘ্য তবে অপরিবর্তিত থাকবে যদি সত্যি লেন্সের ও পারে কোনো প্রতিবিম্ব আদৌ খুঁজে পান...

No comments:

Post a Comment