Sunday, January 6, 2013

তুমি এক এবং.....?

জামার হাতা থেকে টোকা মেরে
মাটিতে ফেলে দিলাম আমাদের
সম্পর্কের সায়াণ্হে থাকা শেষ চিণ্হগুলো।
গড়িয়ে গিয়ে সাম্প্রতিকতম উপাখ্যানের
ক্লাইম্যাক্সে যখন আমার ম্যাসকুলিনিটি
বাজারে দু-আনা কিলো, তাও
তোমার বরাদ্দে আজও তোলা ছিল
বেশ কিছুটা বুকশেল্ফের শেষ ভাঁজে।

উভমুখী বিক্রিয়ায় সব প্রতিক্রিয়ার যখন
জৈবিক আত্মপ্রকাশ বদ্ধভূমিতে,
তখনই মাটিতে কান পাতি...
শরশয্যা থেকে গড়িয়ে পড়ে,
শুনতে পাই অন্য গ্যালাক্সিতে
তোমার বিগ-ব্যাং এর মহাজাগতিক শব্দ।
চুরমার হয়ে ছড়িয়ে পড়ছ এক থেকে একশতে।
আচ্ছা তুমি ই বলতে না,
তুমি এক ও অদ্বিতীয়?

No comments:

Post a Comment